কম খরচে অধিক লাভ পাওয়ায় কাহারোলে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ। এ বছরও উপজেলার ছয়টি ইউনিয়নে ভুট্টার আবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১১ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক জাহাঙ্গীর ও মোস্তাফিজুর বলেন, গত বছর ভুট্টার ভালো ফলনের সঙ্গে দামও বেশি পেয়েছি। এজন্য এ বছরও আগাম জাতের ভুট্টা চাষ শুরু করেছি। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ভালো ফলন হবে।
