পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩৭

রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা বলেছেন, বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আইনকানুন সঠিকভাবে মেনে জনসাধারণের সেবা ও উন্নয়ন করতে হবে। সব উন্নয়ন কাজে রংপুর বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। বৃহস্পতিবার বিকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রংপুর বিভাগের পৌরসভাসমূহের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার শাখা, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে এদিন গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, ৯ জন কাউন্সিলর এবং তিন জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক ইব্রাহীম খান।