শিবগঞ্জের মনাকষা চৌধুরীপাড়া এলাকায় বুধবার রাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তানজিলা। এদিকে এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মধু ইসলামকে গ্রেফতার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
