গোদাগাড়ীতে বৃহস্পতিবার হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০)। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা গ্রামে। গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
