মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মো. জহিরুল ইসলাম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:০১

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে যোগদান করলেন লে. কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম। ৬ জানুয়ারি উক্ত কলেজের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজ গভর্নিং বডির সভাপতি আফরোজা খানম এবং সব শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মো. জহিরুল ইসলাম বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রকল্প পরিচালক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলেন।  —প্রেস বিজ্ঞপ্তি