মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:০২

মোহাম্মদ সিরাজউদ্দিন

আজ ৮ জানুয়ারি মধুমিতা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিনের ৪৫তম মৃত্যুবার্ষিকী। তিনি একজন সদালাপী ও বন্ধুবত্সল মানুষ ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শামসুল ইসলাম চাঁদ

দৈনিক ইত্তেফাকের সাবেক ঝালকাঠি সংবাদদাতা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুল ইসলাম চাঁদের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। তিনি ২০০৭ সালে ইন্তেকাল করেন।

আব্দুল কুদ্দুস সরকার

চিলমারী উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার (৭০) গতকাল বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বিক্রম গভীর শোক প্রকাশ করেছেন।