যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে বাদ পড়ছে চীনা কোম্পানি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২১:৩৫

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের এ পর্যায়ে ট্রাম্প প্রশাসন কয়েকটি চীনা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজার থেকেও তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এদের সম্পর্ক রয়েছে চীনা সেনাবাহিনীর সঙ্গে। এরই মধ্যে তালিকাচ্যুতির কার্যক্রম শুরু হয়েছে। ফলে এসব কোম্পানির শেয়ার ক্রয় বা বিক্রয় করা যাবে না যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। বিনিয়োগকারীদেরকে হয়তো কোম্পানিগুলোকে বিশ্বাস করে শেয়ার ধারণ করতে হবে অথবা তাদের কাছেই শেয়ার বিক্রি করে দিতে হবে।