লাভের আশায় অপরিপক্ব আলু তুলছেন কৃষক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:২৮

পীরগাছায় এক সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আলুর দাম ২০ টাকা কমে যাওয়ায় কৃষকরা জমি থেকে অপরিপক্ব আলু তুলে বাজারে বিক্রি করছেন। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের কৃষকরা আগাম রোপণ করা অপরিপক্ব আলু তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে। কৃষক মজিবর ও আব্দুল জব্বার বলেন, গত সপ্তাহ থেকে আলুর দাম কমতে থাকায় অপরিপক্ব আলু তুলে বাজারে বিক্রি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, এবার আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে কৃষকরা দাম ভালো পেলেও এখন দাম কমেছে।