গাজীপুরে ডায়াবেটিক সমিতির কমিটি গঠন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৪৮

গাজীপুরে ডায়াবেটিক সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের প্রকৌশলী ভবনের সম্মেলন কক্ষে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিনকে সভাপতি ও প্রকৌশলী শরীফ হোসেন ঢালীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন—সহসভাপতি ডা. মো. ইউনুস ও আলহাজ খন্দকার মনসুর হোসেন, যুগ্মসম্পাদক প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ মো. মজিবুর রহমান, সদস্য মোশারফ হোসেন নিজু, নুরুল হক চৌধুরী, মো. মনির হোসেন, মো. মোসলেম উদ্দিন, শেখ মো. দেলোয়ার হোসাইন, অ্যাডভোকেট দেওয়ান আবুল কাশেম, অ্যাডভোকেট মাসুদুর রহমান, আবদুল মালেক মিয়া ও অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী আবদুুস সাত্তার শেখ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক সোহরাব হোসেন ও রোটারিয়ান মো. মোস্তফা বারী রাজু।