কলকাতায় আই লিগ শুরু হয়েছে। শনিবার যুবভারতীর সল্ট লেকের স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে দিল্লীর ক্লাব সুদেভা এফসিকে। মোহামেডানের অন্যতম ভরসা বাংলাদেশের জামাল ভুঁইয়া প্রথম ম্যাচে ৮৭ মিনিটে পর্যন্ত খেলেছেন।
প্রথম ম্যাচে জয় পেয়ে দারুণ খুশি। বাংলাদেশের ফুটবল দর্শকও এবার জামালের কারণে আই লিগে চোখ রাখছে। জামালের মোহামেডানের দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি, চার্চিল ব্রাদার্সের বিপক্ষে।
আই লিগে খেলছে ১১টি দল। চার্চিল ব্রাদার্সে খেলছেন ভুটানের চেঞ্চো। চট্টগ্রাম আবাহনীতে খেলেছেন তিনি। কলকাতার ফুটবলের জনপ্রিয় আরো দুই দল মোহনবাগান এবং ইষ্ট বেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে খেলছে। আইএসএল’র নিচে আই লিগ। নাম আই লিগ নাম হলেও খেলা হচ্ছে টুর্নামেন্টের আদলে। নতুন ফরমেটে আই লিগ হচ্ছে প্রথম পর্বে প্রত্যেক দল পরস্পরের বিপক্ষে খেলবে।
প্রথম পর্ব শেষ হলে ১১টি দলের পয়েন্ট টেবিল দেখে দুই ভাগ করা হবে। ‘এ’ গ্রুপে ৬টি এবং ‘বি’ গ্রুপে খেলবে ৫টি দল। ‘এ’ গ্রুপ থেকে আই লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। আর ‘বি’ গ্রুপ হতে রেলিগেশন লিগের দল নির্ধারণ হবে। তবে এটা ঠিক নতুন ফরমেটে দুই গ্রুপেই প্রথম পর্বের পয়েন্ট দ্বিতীয় পর্বেও যোগ হবে।
সল্টলেক স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম, মোহনবাগান স্টেডিয়াম এবং কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হবে ক্লোজড ডোরে। ২৬ ডিসেম্বর হতে ক্লাবগুলো কোয়ারিন্টিনে ছিলো। হোটেলে প্রত্যেকটি দলের জন্য ২০টি রুম বরাদ্ধ করা হয়েছে। লিগ শেষ হবে ১০০ দিনে। আই লিগের সেরা দল এএফসি কাপে খেলার সুযোগ পাবে।
ইত্তেফাক/এসআই
