নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
উপজেলার ব্রহ্মপুত্র ও দুধকুমর নদের চরাঞ্চলে মাষকলাই ও খেসারি ডাল চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। ফুলকুমর নদ, গঙ্গাধর ও শংকোষ নদী তীরবর্তী বিস্তৃর্ণ চরাঞ্চলেও এসব ডালের চাষ হচ্ছে। নুনখাওয়া মাঝের চরের জিয়ারুল ইসলাম, ছকিবর, মাহাবুর, সারিসুরির আশরাফুল, জয়নাল, সবুজ, ইসলাম হোসেন, নছর আলীসহ অনেক কৃষক জানান, প্রতিবছর বাড়ছে আগ্রহী কৃষকের সংখ্যা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় জানান, এবার ৮০০ জন কৃষককে সুর্যমূখী, ৯৯০ জনকে চীনাবাদাম, ১ হাজার জনকে খেসারি ও ১ হাজার জনকে মসুর ডালের বীজ দেওয়া হয়েছে।
