চাটমোহরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৫

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে পুকুর থেকে আট বছরের শিশু স্বাধীনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার সকালে বামনগ্রামে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্বাধীন ওই গ্রামের বাসিন্দা শাহাদত হোসেনের ছেলে। শুক্রবার দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, লাশ সুরতহালে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি। গোসলের পরে বোনের বেখেয়ালে হয়তো পানিতে পড়ে গিয়েছিল শিশু স্বাধীন।