বরিশাল অফিস
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব আর নেই। হূদেরাগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাত আড়াইটার দিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)। নগরীর কাউনিয়া প্রধান সড়কের আকন ভিলার বাসিন্দা সেকেল উদ্দিন আকনের ছেলে বিপ্লবের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রথম এবং কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে কাউনিয়া আকন বাড়ি জামে মসজিদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জেলা যুবদল সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস্য বিপ্লবের মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
