রাজশাহীর হযরত শাহ্ মখদুম (র.) বিমানবন্দরে গতকাল শনিবার বিকেলে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন জানান, প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন। ফ্লাইং একাডেমির কর্মকর্তারা দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছেন।
