তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:২২

সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর রহমান (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমান উপজেলার মিঠাবাড়ী  গ্রামের আবুল কালাম শেখের ছেলে এবং নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হয় শাহিনুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

আরো পড়ুন: ‘রেলের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে’

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল  ইসলাম রেজা জানান, ‘নিহত শাহিনুর রহমান নসিমন যোগে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সে বাসটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ইত্তেফাক/বিএএফ