বরিশাল অফিস
বরিশালে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়।
