গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুর-কাকিনা সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে এলজিইডি নির্মিত সংযোগ সড়কটির প্রায় ৩০০ ফুট জুড়ে ব্লক ধসে গেছে। স্থানীয়রা জানায়, শংকরদহ এলাকায় একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে বর্তমানে তিস্তার আরো দুটি চ্যানেল বের হয়েছে। যার একটি যাচ্ছে সেরাজুল মার্কেটের ব্রিজের নিচ দিয়ে। ঐ ব্রিজের পাশে ভাঙন দেখা দিয়েছে। রাস্তার ব্লক পিচিং ধসে গেছে। এলজিইডির রংপুরের নির্বাহী প্রকৌশলৗ রেজাউল ইসলাম ভাঙনের কথা স্বীকার করে বলেন, সেখানে বালুর বস্তা ডাম্পিং করা হয়েছে। ভাঙন রোধে আরো জিও ব্যাগ ডাম্পিং করা হবে।
