অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:২৫

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ার বানাই গ্রামে আলমগীর হোসেন তালুকদার নামের এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর বানাই গ্রামের সেকান্দার তালুকদারের ছেলে। শনিবার রাতে বাড়ির উঠানের পেয়ারা গাছে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।