g বিনোদন রিপোর্ট
দেশের পাশাপাশি দেশের বাইরেও নিয়মিত শুটিং হয় নাটকের। প্রায়ই দেশের একঝাঁক ছোটপর্দার তারকার মিলনমেলা হয় দেশের বাইরের শুটিংগুলোতে। এরমধ্যে নেপাল বা ভুটানে নাটকের দৃশ্যধারণ বেশি হয়ে থাকে। সম্প্রতি ‘রঙ বদল’ শিরোনামে একটি নাটকের শুটিং হয় নেপালে। নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুমতাহীনা টয়া। দেশের বাইরের নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বাইরে যেসব নাটকের শুটিং হয় সেগুলোর গল্পে বেশি টুইস্ট থাকা প্রয়োজন।’ নাটকের পাশাপাশি এখন ওয়েব সিরিজের জনপ্রিয়তাও বেড়েছে। মুঠোফোনে এখন সবাই সহজে নাটক ও ওয়েব সিরিজ দেখছেন। তারকারাও এখন সেদিকেই ঝুঁকছে। টয়াও এরইমধ্যে ‘অ্যাডমিশন টেস্ট’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। গতবছর যা প্রচারিত হয়। ওয়েব সিরিজের জনপ্রিয়তা প্রসঙ্গে টয়া বলেন, ‘অল্প সময়ের মধ্যে ওয়েব সিরিজের জনপ্রিয়তা বেড়েছে। কারণ মানুষ এখন মোবাইলেই সব দেখতে চায়। নিজের সময়মতো দর্শক বিনোদন খোঁজে। সেই জায়গা থেকে এই জনপ্রিয়তা আরো দ্রুত বাড়বে।’
