বিলকিস বানুর কুলখানি আজ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:০৪

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিলকিস বানুর মিলাদ ও দোয়া মাহফিল আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারস্থ আবাসিক মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি গত ৮ জানুয়ারি সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সর্বশেষ নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে অবসরে যান। তার একমাত্র মেয়ে শাহানা ফেরদৌস সীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, জামাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান।