শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ নম্বর চরবেতাগৈর ইউনিয়নের আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চবিদ্যালয়ের মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত ৭০০ লোকের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়োকন বাংলাদেশের চেয়ারম্যান মো. আলাউদ্দিন আকন্দ (নাজিম), মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমেদ শাহীন, ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সরকার, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শামীম আল মামুন, আবু আক্তার ফকির দুলাল, সমকাল সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবীর, আমরা চরবেতাগৈর ইউনিয়নবাসী ফেসবুক গ্রুপ অ্যাডমিন শফিকুল ইসলাম শাহিন, আবুল খায়ের গ্রুপের সিনিয়র অফিসার হারুন অর রশিদ প্রমুখ। আমরা চরবেতাগৈর ইউনিয়নবাসী, ফেসবুক প্রবাসী, এলাকার চাকরিজীবী, ব্যবসায়ীদের সহায়তায় কম্বল বিতরণ করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
