ধামরাই (ঢাকা) :দিগন্ত বিস্তৃত সরিষার মাঠ। চার দিকে হলুদের সমাহার। মৌয়ালরা এসেছেন। সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য বসিয়েছেন মৌমাছির বাক্স। ঢাকার ধামরাইয়ের শরীফবাগ, তেঁতুলিয়া, ইকুরিয়াসহ বিভিন্ন এলাকায় প্রতি বছর মৌয়ালরা এই মৌসুমে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে আসেন। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। মৌমাছির বাক্স বসানো হয়েছে আগের চেয়ে কম। মৌ-খামারি মামুনুর রশীদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার কারণে ফসলি জমি কমে যাওয়ায় এ এলাকায় সরিষার আবাদ কমে গেছে। তাই এখন আর আগের মতো বেশি বাক্স বসানো যাচ্ছে না। কম জায়গায় বেশি বাক্স বসালে ঝগড়া-মারামারি করে মৌমাছি মারা যায়। ফসলি জমি এভাবে কমতে থাকলে এ এলাকায় মধু চাষ শিগিগরই বন্ধ হয়ে যাবে —ইত্তেফাক
