ঢাকা শিশু হাসপাতালকে আবুল হোসেন চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক অনুদান

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০০:২৩

ঢাকা শিশু হাসপাতালে ‘পেডিয়েট্রিক রেসপাইরেটরি সেন্টার অ্যান্ড নিউমোনিয়া রির্সাচ সেন্টার’ নির্মাণের জন্য ১ কোটি ৪০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে আবুল হোসেন চ্যারিটেবল ট্রাস্ট। গত শনিবার আবুল হোসেন চ্যারিটেবল ট্রাস্ট ও ঢাকা শিশু হাসপাতালের মধ্যে আর্থিক অনুদানের সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এতে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের সভাপতিত্বে এবং উপপরিচালক ডা. প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা ও সদস্য অধ্যাপক ডা. রুহুল আমীন, আবুল হোসেন চ্যারিটেবল ট্রাস্টের সদস্যসচিব ব্যারিস্টার মুহাম্মদ সাখাওয়াত্ হোসেন, সদস্য আনোয়ারা আকতার, আফরোজা আকতার, আরিফা আক্তার, জাফরিন আনদালেব প্রমুখ।