দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। গত শনিবার রাত থেকে তাকে লাইফ সার্পোটে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। গতকাল রবিবার রাতে তার ছোটভাই দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর রহমান খান জানান, গতকাল রাত পর্যন্ত মিজানুর রহমান খানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তাকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে’র (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউ’তে লাইফ সার্পোটে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।
এদিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, মিজানুর রহমান খান করোনায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস ধরে চিকিত্সাধীন রয়েছেন। গত শনিবার রাত থেকে তাকে ভেন্টিলেটর দিতে হচ্ছে। তার শরীরে এখন পোস্ট কোভিড কমপ্লিকেশন দেখা দিয়েছে।
