বর্ণবাদী আচরণে ল্যাঙ্গারের ঘৃণা

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১১:০৯

ক্রিকেট মাঠে বর্ণবাদের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আবার এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড়ও উঠছে সমানতালে। এবার বর্ণবাদী আচরণের প্রতি নিজের ঘৃণা প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলেন, ‘বর্ণবাদ খবুই বিরক্তিকর এবং হতাশাজনক। দর্শকদের এমন আচরণকে আমি ঘৃণা করি। অস্ট্রেলিয়াতে বর্ণবাদ একটি কষ্টদায়ক বিষয়। যা কেউ দেখতে চাইবে না।’ 

সিডনি টেস্টের তৃতীয় এবং চতুর্থদিন স্বাগতিক সমর্থকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও বুমরাহ। এরপর তিনি আম্পায়ারদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করলে অভিযুক্তদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। এজন্য ক্ষমা প্রার্থনা করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে।

ইত্তেফাক/টিআর