চিনিকল বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে সমাবেশ

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটসহ সারা দেশের ছয়টি চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট চিনিকল চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট চিনিকলের সিবিএর সাবেক সেক্রেটারি দেওয়ান বদিউজ্জামান। এসময় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফী রতন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আনসার আলী দুলাল, জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুর রশিদ প্রমুখ।