নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাদের প্রশিক্ষণ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:২১

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে ‘আইসিটি ফ্রিল্যান্সারদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। রাজধানীর পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রিজম প্রকল্পের পরিচালক মো: মাহবুবুর রহমান। তিনি বলেন, কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণদের কাজে লাগাতে পারলে আইটি পণ্য রপ্তানি করে ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। এ প্রশিক্ষণে ২০ জন নারী অংশ নিয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি