পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে জজকোর্টের দুই কর্মচারীর মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪৩

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের জারিকারক রুহুল আমিন ও আবদুস সোবাহান মারা গেছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জ রেল স্টেশনের উত্তরে একটি অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

পীরগঞ্জ স্টেশন মাস্টার মুক্তার হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী ৭৫৮ নম্বর দ্রুতযান এক্সপ্রেস পীরগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগেই ইনার সিগন্যালের কাছে রেলক্রসিং অতিক্রমকালে দুই মোটরসাইকেল আরোহী ট্রেনের নিচে পড়ে। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।