করপোরেট লোগো পরিবর্তন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। পূর্ববর্তী লোগোটি বিগত কয়েক যুগ ধরে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে একটি শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। নতুন এ লোগোটি কোম্পানির প্রগতিশীলতার পাশাপাশি একটি মালটি-ক্যাটাগরি পোর্টফোলিও কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য সম্পর্কে ধারণা দেয়। বিএটি বাংলাদেশের এই নতুন যাত্রার মূলে থাকবে— দায়বদ্ধতার সঙ্গে গ্রাহকদের সকল মুহূর্ত উপভোগ করার সুযোগ নিশ্চিত করা, পরিবেশগত ও সামাজিক প্রভাব হ্রাস করা; কর্মীদের কাজ করার জন্য একটি গতিশীল ও অনুপ্রেরণামূলক কর্মস্থল তৈরি করা এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘস্থায়ী ও উচ্চতর মুনাফা নিশ্চিত করা। দীর্ঘ ১১০ বছর ধরে বিএটি বাংলাদেশ এ দেশের করপোরেট খাতে প্রতিষ্ঠান পরিচালনায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে।—প্রেস বিজ্ঞপ্তি
