কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে ৯০ জন কৃষক পেলেন রাসায়নিক সার। সোমবার সকালে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি, বাঙ্গাল হাওলা গ্রামের ৫০ একর জমির জন্য ৯০ কৃষকের মধ্যে এ সার বিতরণ করা হয়। রবি/২০২০-২০২১ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চাষাবাদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
