রূপগঞ্জে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে ‘খাদ্য নিরাপদতা’ শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা মিলনায়তনে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুরসাত জাহান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, উপজেলা মত্স্য কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা ফাতেহা নূর, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক  মকবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ রমজান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা আক্তার প্রমুখ।