নীলফামারীতে শতবর্ষী গাছ রক্ষার দাবি

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:০৮

নীলফামারী জেলা শহরের শতবর্ষী গাছগুলো রক্ষার দাবিতে রবিবার শহরের চৌরঙ্গী মোড় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।