করোনায় ভালো নেই চাটমোহরের মৃিশল্পের কারিগররা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৪

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

বাপ-দাদার পেশা ধরে রাখতে আর সংসার চালাতে হিমশিম খাচ্ছেন পাবনার চাটমোহরের মৃিশল্পের কারিগররা।  পেশাটির সঙ্গে জড়িত অমূল্য পাল, নারায়ণ পাল, মহিতোষ পালসহ অন্যরা বলছেন, মৃত্পণ্য তৈরির উপকরণের  দাম বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ। মাটি সব সময় পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে আনতে খরচ বাড়ে; কিন্তু তৈরি পণ্য বিক্রিকালে যে দাম চাওয়া হয়, সেই দামে কিনতে চায় না ক্রেতা। চাহিদা মতো দামে পণ্য কিনলে লাভটা মোটামুটি হয়; কিন্তু বেশি দরদামে কমতে থাকে লাভের পরিমাণ। লাভটা খুব বেশি ধরে দাম হাঁকা হয় না।