মাদারীপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৬

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এআরজি ব্রিকস ও খান ব্রিকস নামে দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের। 

তিনি জানান, এই দুটি ইটভাটায় ইট তৈরির জন্য ফসলি জমির মাটি কেটে তা ব্যবহার করছিল। সরজমিনে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে ঐ দুই ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।