সিলেটে ট্রাকচাপায় দুই জনের মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৭

চালক আটক

সিলেট অফিস

নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় ট্রাক চালকসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। এর আগে সোমবার রাতে ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, নিহত সজিবের মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় এজআহারনামীয় আসামি করা হয়েছে গ্রেফতারকৃত ট্রাক চালক জাহেদ মিয়াকে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় সজিব (২৫) ও লুত্ফুর (২০) নামের দুই যুবকের মৃত্যু হয়।