চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৩

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ অধিশাখা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদের চাকরি তার পূর্বতন কর্মস্থল বাংলাদেশ নৌবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ ২০২০ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের ৪০তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে, রিয়ার এডমিরাল এম শাহজাহান ২০২০ সালের ৯ এপ্রিল দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক ছিলেন।