নিয়োগ বিজ্ঞপ্তি :সর্বশেষ সরকারি বিধি মোতাবেক মডেল হাই স্কুল, খিলগাঁও, ঢাকা-১২১৯-এর জন্য শূন্য পদে :১। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (১ জন), ২। কম্পিউটার ল্যাব অপারেটর (১ জন), ৩। নৈশ প্রহরী (১ জন), ৪। আয়া (১ জন) আবশ্যক। ১ নং পদের জন্য এইচ.এস.সি/ সমমান, ২ নং পদের জন্য কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/ সমমান অথবা কারিগরি শিক্ষা বোর্ড স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা/সমমান, ৩ ও ৪ নং পদের জন্য এস.এস.সি/ জে.এস.সি/ জে.ডি.সি/ সমমান পাশ। সকল পদের জন্য ৫০০ টাকার পে অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) প্রধান শিক্ষক, মডেল হাই স্কুল, খিলগাঁও, ঢাকা-এর বরাবর আগামী ২৮/০১/২০২১ তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। প্রধান শিক্ষক ও সম্পাদক, মডেল হাই স্কুল, খিলগাঁও, ঢাকা। সিএম-৩৯
