স্পোর্টস রিপোর্টার
এশিয়ান হকি ফেডারেশনের নতুন টুর্নামেন্ট সিক্স এ সাইড হকি টুর্নামেন্টে নাম এন্ট্রি করে বিপাকেই পড়েছে হকি ফেডারেশন।
সিক্স এ সাইড হকি খেলার চর্চ্চা নেই বাংলাদেশের। সমস্যা হচ্ছে এই খেলার জন্য টার্ফে অনুশীলন করলে চলবে না। পৃথক মাঠ রয়েছে।
হকি ফেডারেশন মাঠ পাচ্ছে না। কাল ফেডারেশনের ওয়ার্কিং কমিটির সংক্ষিপ্ত সভায় মাঠ খোঁজার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে ২৫ খেলোয়াড় নিয়ে একটি প্রাথমিক দল গঠন করার কথাও বলা হয়েছে। জুনে খেলা হবে থাইল্যান্ডে।
