ব্রাজিলে চীনের টিকা ৫০ শতাংশ কার্যকর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৪৫

চীনা সিনোভ্যাকের ভ্যাকসিনের কার্যকারিতা যা শুরুর দিকে বলা হয়েছিল তার চেয়েও কম বলে একদল গবেষক জানিয়েছেন। ব্রাজিলের গবেষকরা জানান, সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের কার্যকারিতা হালকা করোনা আক্রান্ত রোগীদের জন্য ৫০ দশমিক ৪ শতাংশ। তবে এই তথ্য মানতে রাজি নয় সিনোভ্যাক। খবর রয়টার্সের

গত সপ্তাহে সিনোভ্যাকের টিকার কার্যকারিতা হালকা থেকে সংকটজনক রোগীদের ক্ষেত্রে ৭৮ শতাংশ বলে জানানো হয়েছিল। ব্রাজিলের গবেষকদের এই তথ্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে উদ্বিগ্ন করে তুলেছে। কারণ দেশ দুইটি টিকা ক্রয়ে                ইতিমধ্যে সিনোভ্যাকের সঙ্গে চুক্তি করেছে। দেশ দুইটির সরকার জানিয়েছে, তারা সিনোভ্যাকের কাছ থেকে কার্যকারিতার বিষয়ে আরো তথ্য আশা করছেন। সিনোভ্যাক বায়োটেকের চেয়ারম্যান ইন ওয়েইডং জানান, তৃতীয় ধাপের ট্রায়ালে তাদের ভ্যাকিসন নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে। সারা বিশ্বেই ভালো ফল পাওয়া গেছে।