ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নান (৭০) গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা থেকে মুক্ত হন। এরপর গত কয়েক দিন আগে আবার অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক।
