প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা মরহুমা রওশন আরা ওয়াহেদ রানীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলা সদরের বাসভবনে এই দোয়ার আয়োজন করা হয়। তার দোয়া উপলক্ষ্যে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন ছিল। দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নিকট আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার তিনি পীরগঞ্জ উপজেলার বাসভবনে আকস্মিক ইন্তেকাল করেন। তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লী?গের সভাপতি, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য, জাতীয় মহিলা সংস্থা রংপুর জেলা শাখার সভাপতি এবং সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের উপ?দেষ্টামণ্ডলীর ১ নম্বর সদস?্য এবং একা?ধিক স্কুল, ক?লেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
