গাজীপুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:১১

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক জেলা পর্যায়ের কো-অর্ডিনেশন সভা বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের তত্ত্বাবধানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লাজু শামসাদ হকের সভাপতিত্বে সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ সৈয়দা তাজনিন ওয়ারিশ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মাহমুদা আক্তার, ইউনিসেফের প্রতিনিধি ডাঃ সাবিকুন্নাহার, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমুখ।