জল থৈ থৈ মোম বালিয়াড়ি—
ঝিনুক, কোরাল, শঙ্খ কারুকাজ
শূন্য মাঘ কথা বলে শরীরের কাছে
আবাল্য রোদে পোড়ে সৃষ্টির সবুজ।
বাঁশফুল, কাকডুমুর অশ্রু-কারুকাজ
শীতের পাহাড় থেকে ঝরে ঝরে পড়ে
ভালোবাসার ম্লান-খয়েরি মুখর পাতা
আমি শুধু বিশেষ্যসন্ধানী রাত
মোচার খোলায় ভেসে ভেসে
প্রবল স্রোতের দেহতত্ত্ব খুঁজি।
পাণিনি, বৈদিক মুনির বিদ্যাবত্তা
অগ্নি-অরণ্যের গন্ধমাখা স্পর্শ
নিঃসরণের বুকে শিল্পকলা হয়ে যায়,
শীতের কামরাঙা বনে ঢালি শিশরতত্ত্ব
