পাংশা-কালুখালী উপজেলা সমিতির বনভোজন ২৫ জানুয়ারি

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে ২৫ জানুয়ারি শুক্রবার ৩২ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর, কলাকোপা, নবাবগঞ্জ, ঢাকা- এর গ্রীন ভিউ পিকনিক স্পটে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। সমিতির উপদেষ্টা প্রকৌশলী এ. কে. এম রফিকউদ্দিন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম এবং উপদেষ্টা কে. এম আকতারুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। এতে অংশগ্রহণের জন্য সকল সদস্যকে আহ্বান জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি