টাইগারদের স্পনসর বেক্সিমকো

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫৬

করোনার ধাক্কায় দীর্ঘমেয়াদে স্পন্সর পেতে সংগ্রাম করতে হচ্ছে বিসিবিকে। তাই অগত্যা সিরিজ বাই সিরিজ স্পন্সরশিপ চুক্তির পথে হাঁটছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো গ্রুপ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টাইগারদের স্পন্সর ছিল বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান আকাশ।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘দেশের অন্যতম প্রখ্যাত ব্র্যান্ড বেক্সিমকো এবং বিশ্বব্যাপী পরিচিত। বিসিবি ও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাদের কাজ করার দীর্ঘ নজির রয়েছে। আমরা খুব আনন্দের সঙ্গে বেক্সিমকো জাতীয় দলের স্পন্সর ঘোষণা করছি।’ সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ক্যারিবিয়ানরা।