বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য জাতিকে ২৩ বছর ধরে প্রস্তুত করেছিলেন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:১৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু ২৩ বছর বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন, গেরিলা যুদ্ধের রণকৌশল শিখিয়েছিলেন। পরে তিনি এক দফা অর্থাত্ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। মন্ত্রী বৃহস্পতিবার বিকালে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, অধ্যাপক মোখলেসুর রহমান, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান প্রমুখ।