সৈয়দপুর পৌরসভার চার চারবারের মেয়র আমজাদ না ফেরার দেশে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫৯

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চার চারবারের নির্বাচিত মেয়র, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের মেয়র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার (৬৩) আর নেই। তিনি বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।