তারা আসলে বঙ্গবন্ধুর আদর্শকে ভাঙতে চায় :কৃষিমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০০:৪১

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে চায় তারা আসলে বঙ্গবন্ধুর আদর্শকে ভাঙতে চায়। এরা পাকিস্তানের পাচাটা, এরা উচ্ছিষ্ট, এরা বাংলাদেশকে ১৯৪৭ সালে নিয়ে যেতে চায়। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আপনাদের লক্ষ্য অর্জনে সফল হবেন না। আমরা আপনাদের বাংলার মাটি থেকে নির্মূল করব, উত্খাত করব। কৃষিমন্ত্রী বৃহস্পতিবার বিকালে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৯-২০-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি মন্ত্রলায়ের সচিব মো. মেজবাহুল ইসলাম।