নিকলীতে ঘুমন্ত অবস্থায় নৌকায় আগুন লেগে মাঝির মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:২৩

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীতে শুক্রবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় ভাসমান নৌকায় আগুন লেগে এক মাঝির মৃত্যু হয়েছে। নিহতের নাম জহুর উদ্দিন (৪২)। এ সময় আহত হয়েছে তার ছেলেসহ আরো চারজন। উপজেলার সিংপুর বাজারের নৌকা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিংপুর ইউনিয়নে বৃহস্পতিবার দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলা শেষে রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।