রাশফোর্ডদের পেনাল্টি ‘গুরু’ মরিনহো

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:২৮

ম্যানচেস্টার ইউনাইটেডের বেশি বেশি পেনাল্টি পাওয়া নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হচ্ছে অনেক। কদিন আগেও লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ দাবি করেছেন ইউনাইটেড অতিরিক্ত পেনাল্টি পায়। কিন্তু কীভাবে এতো পেনাল্টি পায় ইউনাইটেড? এই রহস্যটি এবার কিছুটা খোলাসা করলেন ইউনাইটেড স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। প্রাক্তন ম্যানেজার জোসে মরিনহোর জন্যই পেনাল্টি বক্সে দলের মনোভাব পরিবর্তন হয়েছিল দাবি করে তিনি বলেন, ‘আমার মনে আছে, জোসে (মরিনহো) যখন ম্যানেজার ছিলেন তখন পাঁচ-ছয়বার এমন হয়েছে, পাওয়া পেনাল্টি দেওয়া হয়নি আমাকে। এটা দেখে তিনি আমাকে একদিন বললেন, ‘এ (পেনাল্টি পাওয়ার) ব্যাপারে যদি তুমি চতুর না হও, তাহলে তো তারা (রেফারিরা) তোমাকে এমনিতেই (পেনাল্টি) দিবে না।’ এরপর থেকেই আমরা একটু বেশি পেনাল্টি পাওয়া শুরু করি।’